ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

৩ সপ্তাহ আগে ১০
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারী ও এক বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। এদিকে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আরও পড়ুন: মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা


ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন