মোনাকোর জমজমাট ফাইনালে প্রায় দুই ঘণ্টা ১৫ মিনিট লড়াইয়ের পর ৭-৬ (৭-৫), ৬-৩ সেটে জয় নিশ্চিত করেন ২৪ বছর বয়সি সিনার। প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও টাইব্রেকে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। দ্বিতীয় সেটে আরও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি।
মাস্টার্স ১০০০ পর্যায়ে ক্লে কোর্টে এটি সিনারের প্রথম শিরোপা, যা তার ক্যারিয়ারে নতুন মাইলফলক। একই সঙ্গে তিনি গড়েছেন বিরল এক কীর্তি—একই মৌসুমে ‘সানশাইন ডাবল’ ও মন্টে কার্লো জেতা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন তিনি। এর আগে ২০১৫ সালে এই সাফল্য অর্জন করেছিলেন নোভাক জোকোভিচ।
আরও পড়ুন: ইন্ডিয়ান ওয়েলস জিতে ফেদেরার-জোকোভিচের পাশে সিনার
চলতি বছরে ইতোমধ্যেই ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন জয়ের মাধ্যমে ‘সানশাইন ডাবল’ সম্পন্ন করেন সিনার। সব মিলিয়ে মাস্টার্স ১০০০ ইভেন্টে এটি তার তৃতীয় শিরোপা।
অসাধারণ ধারাবাহিকতায় এই মৌসুমে টানা ২২ ম্যাচে জয় তুলে নিয়ে নিজের আধিপত্য আরও সুদৃঢ় করেছেন সিনার, যা তাকে বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর ফর্মের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·