মধ্যপ্রাচ্যের সংঘাতে স্থগিত আফগানিস্তান–শ্রীলঙ্কা সিরিজ

২ দিন আগে
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব এবার পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। নিরাপত্তা পরিস্থিতির কারণে আসন্ন আফগানিস্তান ও শ্রীলঙ্কার সাদা বলের সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে।

আগামী ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে তিনটি টি–টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।


যদিও এখন পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দুই বোর্ডই একমত হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ আপাতত আয়োজন করা যাবে না।


সিরিজটি অন্য দেশে আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। কিন্তু নানা ধরনের লজিস্টিক সমস্যার কারণে দ্রুত বিকল্প ভেন্যু ঠিক করা সম্ভব হচ্ছে না।


আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিলো শ্রীলঙ্কা 


সূচি অনুযায়ী, ১৩ মার্চ শারজায় টি–টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ ও ১৭ মার্চ। এরপর দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


সম্প্রতি বিশ্বকাপ থেকে আফগানিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর অধিনায়কত্বে পরিবর্তন আসে। সাবেক অধিনায়ক রশিদ খানের জায়গায় দায়িত্ব পান ইব্রাহিম জাদরান। তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়েই আফগানিস্তানের নতুন অধ্যায় শুরু হওয়ার কথা ছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন