মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশে পৌঁছাল তারেকের মরদেহ

১ সপ্তাহে আগে
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় তারেকের মরদেহবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিহতের মরদেহ গ্রহণ করতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে একজন বাংলাদেশি প্রাণ হারান। আহত হন আরও দুইজন।

 

নিহত তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি দীর্ঘ ১৭ বছর প্রবাসে ছিলেন।

 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাত: ব্যবসায় ধস, ক্ষতির মুখে ইতালি প্রবাসী ব্যবসায়ীরা 

 

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক বলেন, মধ্যপ্রাচ্যে হতাহতের ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। নির্দেশনার আলোকে প্রতিটি মরদেহের দাফন ও পরিবহনের জন্য নগদ ৩৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা এবং পরে ৩ ও ১০ লাখ টাকা ইন্স্যুরেন্স বাবদ দেয়া হবে।

 

এ বিষয়ে প্রতিমন্ত্রী নুরুল হক আরও বলেন, সরকারি অনুদানের পাশাপাশি আর কী সহযোগিতা করা যায় সে বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন