ভোলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস চলাচল বন্ধ

২ দিন আগে
ভোলার চরফ্যাসন বাজারের মালিক সমিতির ডিপো থেকে বাস সরিয়ে দেয়া ও কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন বাস শ্রমিকরা। সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিকরা জানান, ভোলা- চরফ্যাসন ও দক্ষিণ আইচা রুটের চলাচলকারী যাত্রীবাহী বাসের নিজস্ব ডিপো। বাজারের যানজট কমাতে সোমবার সকালে স্থানীয় প্রশাসন ডিপো থেকে বাস বের করে নতুন টার্মিনালে পাঠিয়ে দেয়।


এ বিষয়ে ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মান্নান অভিযোগ করেন, ‘চরফ্যাশন টিবি স্কুলের সামনে বাস থামিয়ে চালক ও হেলপারকে মারধর করা হয়। এরপর  শ্রমিকদের নিরাপত্তা ও বিচার দাবিতে বাস চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা।


আরও পড়ুন: বগুড়ায় মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ


এ দিকে পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে জেলার দূরপাল্লার যোগাযোগ বন্ধ রয়েছে।


বাস মালিক সমিতির ডিপো ইনচার্জ অসীম দত্ত জানান, সিএনজিচালিত অটোরিকশার পক্ষ হয়ে তাদের নিজস্ব ডিপো থেকে বাস বের করে দেয়া হয়। এ সময় তাদের কাউন্টারে ভাঙচুর করা হয়।


আরও পড়ুন: ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ


পুলিশ প্রায় দেড়ঘণ্টা পর রাস্তার ওপর রাখা গাড়ি সরিয়ে ছোট যানবাহন চলাচল স্বাভাবিক করলেও যাত্রীবাহী বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।


ট্রাফিক ইন্সপেক্টর আবদুল গণি জানান, পুলিশ রাস্তা থেকে বাস সরিয়ে দিয়েছে। বন্ধ থাকা অটোরিকশা ও বাস চলাচলে তাদের মধ্যে আলোচনা চলছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন