চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞার ফেইসবুক টাইমলাইন থেকে পাওয়া সবশেষ দুটি পোস্ট থেকে জানা যায আজ (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার ঢাকাগামী মেইল ট্রেনে চবি শিক্ষার্থীদের জন্য ২টি বগি বরাদ্দ করা হয়েছে।
গতকাল (৯ জানুয়ারি) রাতে যাতায়াতের সুবিধার জন্য স্বল্প সময়ের জন্য গুগল ফর্ম চালু করা হয়, যার প্রথম ঘণ্টায় ১,০৭০ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। তারই পরিপ্রেক্ষিতে প্রয়োজন অনুযায়ী মোট ১৯টি বাস বরাদ্দের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: চবিতে শিক্ষার্থীদের জন্য জরুরি হেল্পলাইন চালু
নির্বাচনকালীন নিরাপত্তা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি স্থগিত করা হয়েছে। সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন জানিয়েছেন, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে এ জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, শহীদ মিনার থেকে গোলচত্বর পর্যন্ত শিক্ষার্থীদের আনাগোনা কমে গেছে এবং সাধারণ সময়ের তুলনায় বিশ্ববিদ্যালয় ফাঁকা দেখা যাচ্ছে।

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·