দীর্ঘদিন ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ সামলেছেন রামোস। ১৯৮৬ সালে স্পেনের সেভিয়ার কামাসে জন্ম। বড় হয়েছেন, সেভিয়ার আলো বাতাসে নিজেকে গড়ে তুলেছেন। ২০০৩ সালে সেভিয়া অ্যাতলেটিকোকে ক্লাব ক্যারিয়ার শুরুর। এরপর ২০০৪-০৫ দুই মৌসুম ছিলেন সেভিয়াতে। এ সময় ক্লাবটির হয়ে ৪১টি ম্যাচ খেলেন রামোস। প্রথমবারের মত উয়েফা কাপে কোয়ালিফাই করে সেভিয়া।
সেখান থেকেই ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রামোস। হয়ে ওঠেন ক্লাবটির কিংবদন্তি ডিফেন্ডার। ৪৬৯ ম্যাচে করেন ৭২টি গোল। রামোসের ক্যারিয়ারের আজকের অবস্থানের পেছনে বড় অবদান ছিলো সেভিয়ার। ২০২১-এ রিয়াল মাদ্রিদ ছেড়ে কিছুদিন পিএসজি এরপর আবারও ফেরেন শেকড়ের টানে সেভিয়ায়। বর্তমান মেক্সিকোর ক্লাব মন্টেরের হয়ে খেলছেন ৪০ বছর বয়সি ডিফেন্ডার।
তবে, সেভিয়ার প্রতি হৃদয়ের আকুলতা রয়েই গেছে তার। তাইতো আবারও সেভিয়ায় ফিরছেন রামোস। তবে, এবার ফটুবলার হিসেবে নয়—স্প্যানিশ ক্লাব সেভিয়া কিনতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে ফিরছেন ক্রুস
সার্জিও রামোস ও বিনিয়োগ সংস্থা ফাইভ ইলেভেন ক্যাপিটাল যৌথভাবে সেভিয়া কেনার জন্য আলোচনা করছে। এরইমধ্যে অনেকদূর এগিয়েছে তারা। এরইমধ্যে স্বাক্ষরিত হয়েছে লেটার অফ ইন্টেন্ট।
সেভিয়ার প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ৫২৫ দশমিক ৯ মিলিয়ন ডলার। তবে, চূড়ান্ত অঙ্ক এখনও ঠিক হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সে সভায় ফাইভ ইলেভেন ক্যাপিটাল তাদের সংশোধিত প্রস্তাবের রূপরেখা দেবে।
তবে, চুক্তির ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে। তা হলো লা লিগায় সেভিয়ার অবস্থান। বর্তমানে ৩১ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে অবনমনের ঝুঁকিতে রয়েছে সেভিয়া। চুক্তির মধ্যে এ বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও সত্যিই ক্লাবটি রেলিগেশনে পড়ে তবে, দাম ২৫ শতাংশ কম রাখা হবে।
রামোস সেভিয়ায় ক্লাবের বিক্রির বিষয়ে প্রথম সভায় থাকলেও, পুরো বিষয়টি দেখাশোনা করছেন তার বিনিয়োগ অংশদাররাই। মাঠ ও বাইরের সময়টা একেবারেই খারাপ যাচ্ছে সেভিয়ার। তাই সাবেক তারকা ক্লাবটির পরিচালক হয়ে আবারও সুদিন ফিরবে সেভিয়ায় এমনটাই আশা করছেন সমর্থকরা। দ্রতুই সবকিছু পর্যালোচনা করে হবে আনুষ্ঠানিক চুক্তি।

৩ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·