২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কারস্টেন। এরপর ২০১১-২০১৩ সাল পর্যন্ত নিজ দেশের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে পালন করেন তিনি।
গ্যারি কারস্টেনের অধীনে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। এছাড়া তার অধীনে ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর দল হওয়ার কৃতিত্ব অর্জন করে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত
সবশেষ নামিবিয়ার পরামর্শক হিসেবে কাজ করেছেন কারস্টেন। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের এই দায়িত্বে ছিলেন তিনি। এর আগে পাকিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন কারস্টেন।
১৯৯৩-২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গ্যারি কারস্টেন। টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ১৪ হাজার ৮৭ রান করেছেন তিনি। এর মধ্যে লাল বলের ক্রিকেটে ২১টি সেঞ্চুরি রয়েছে তার। আর ওয়ানডেতে তার সেঞ্চুরির সংখ্যা ১৩টি।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের ক্রিকেট সিস্টেমের জয় হয়েছে: শোয়েব
শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন কারস্টেন। চুক্তি অনুযায়ী তার মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ১৪ এপ্রিল।
কারস্টেনের অধীনেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে আসন্ন এই বিশ্বকাপ।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·