মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে, ইরান চাগোস দ্বীপপুঞ্জের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-যুক্তরাজ্য যৌথ সামরিক ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তবে, কোনো ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ব্যর্থ হয়; দ্বিতীয়টি একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপিত ইন্টারসেপ্টর মোকাবেলা করে। যদিও সেটি আঘাতপ্রাপ্ত হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আবারও হামলা
ঘাঁটিটি ইরানের ভূখণ্ড থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে হামলা চালানোর অর্থ হলো, ইরান ইউরোপের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।
তবে, পেন্টাগন এ বিষয়ে এখনও কিছু বলেনি।
কয়েক সপ্তাহ আগে, যুদ্ধের প্রথম ভারত মহাসাগরীয় সংঘর্ষে, একটি মার্কিন সাবমেরিন শ্রীলঙ্কার দক্ষিণে টর্পেডোর আঘাত হানে। এতে ইরানি যুদ্ধজাহাজ ‘ইরিস দেনা’ ডুবিয়ে দেয়, এতে ৮৫ জনেরও বেশি নাবিক নিহত হন। যুদ্ধজাহাজটি ছিল একটি ফ্রিগেট, যা ভারতের আয়োজিত বহুপাক্ষিক নৌ মহড়া ‘মিলান ২০২৬’-এ অংশ নেয়ার পর দেশে ফিরছিল।
পেন্টাগন বলেছে যে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ইরানের নৌবাহিনীকে নির্মূল করা।
ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি আফগানিস্তান ও ইরাকে মার্কিন বোমাবর্ষণ অভিযানের জন্য একটি সমাবেশ কেন্দ্র হিসেবেও কাজ করেছে। এটি দুটি ব্রিটিশ স্থাপনার মধ্যে একটি, যা যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিরুদ্ধে লন্ডনের ভাষায় ‘প্রতিরক্ষামূলক’ অভিযানের জন্য ব্যবহার করছে।
শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী রাতে ইরান ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারলেও এই হামলাটি একটি প্রধান কারণে তাৎপর্যপূর্ণ — ডিয়েগো গার্সিয়া ইরান থেকে ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত।
আরও পড়ুন:দিয়াগো গার্সিয়ায় মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
এই ধরনের হামলার চেষ্টা করার অর্থই হলো, ইরান মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মোতায়েন করেছে। তাদের অস্ত্রাগারে বেশিরভাগই ৩,০০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, সেখান থেকে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
সূত্র: এনডিটিভি
]]>
৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·