ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

৩ সপ্তাহ আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। এছাড়াও এ ঘটনায় আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে শান্তি নামে এক শিশু।

 
শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।


মৃত শিশুরা হলো- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা।


স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ভিড় করেন স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। একে একে সবাই সাঁতারে তীরে উঠলেও নিখোঁজ থাকে ৫ শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। 

আরও পড়ুন: ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

এসময় স্থানীয়দের সহায়তায় ৩ শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বাকিদের উদ্ধারে চলমান রয়েছে অভিযান। 


ঈদের এই খুশির মধ্যে তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।

]]>
সম্পূর্ণ পড়ুন