ইএসপিন ফুটবলের খবর, আনচেলত্তির ব্রাজিলের সঙ্গে নতুন করে ৪ বছরের চুক্তি হবে। অর্থাৎ ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত পাঁচবারের শিরোপাজয়ীদের ডাগআউটে দাঁড়াবেন তিনি। কিন্তু নতুন চুক্তিতে তার বেতন বাড়বে না। বছরে ১০ মিলিয়ন ইউরো বেতনে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ব্রাজিল এত বেশি অর্থ কোনো কোচের পেছনে খরচ করেনি।
৬৬ বছর বয়সি আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত তার অধীনে ব্রাজিল আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুটি ম্যাচে হেরেছে।
আরও পড়ুন: মেসি যেন বিশ্বকাপ না জেতে, সে প্রার্থনা করেছিলেন
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জেতানোই আনচেলত্তির প্রধান লক্ষ্য। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর ২০১৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আসরে চতুর্থ হওয়াই ছিল তাদের সেরা সাফল্য।
আগামী ১৬ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণার আগেই চুক্তি নবায়নের ঘোষণা আসতে পারে। ব্রাজিল ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। বিশ্বকাপ অভিযানে তাদের প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·