সম্প্রতি হাঁটুর চোট থেকে সেরে ওঠা এমবাপ্পে সপ্তাহের শুরুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বদলি হিসেবে মাঠে নামেন। তার আগে ক্লাবের হয়ে টানা পাঁচ ম্যাচ মিস করেছিলেন তিনি। তবে জাতীয় দলে ফিরে ব্রাজিলের বিপক্ষে ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোতে এবং তিন দিন পর ওয়াশিংটন ডিসির কাছে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি।
দলের আক্রমণভাগে নতুন চমক হিসেবে জায়গা পেয়েছেন হুগো একিতিকে ও রায়ান চের্কি। অন্যদিকে, পিএসজির একাদশে জায়গা হারালেও গোলরক্ষক লুকাস শেভালিয়ের দলে আছেন। ক্লাবে ধারাবাহিকভাবে সুযোগ না পেলেও তার ওপর আস্থা রেখেছেন দেশম।
দেশম জানান, গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়ই ক্লাবে সাময়িক কঠিন সময় পার করতে পারে, তাদের পাশে দাঁড়ানো জাতীয় দলের দায়িত্বের অংশ। তিনি বলেন, ‘ওর (শেভালিয়ের) পরিস্থিতি আদর্শ নয়, তবে চার মাসে তার সামর্থ্য হারিয়ে যায়নি।’
আরও পড়ুন: এক ছবির জেরেই জাতীয় দল থেকে বাদ পড়লেন ইরানের তারকা ফুটবলার
এই দুটি প্রীতি ম্যাচই আগামী বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি। আগামী ১৩ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন দেশম। যদিও তিনি সতর্ক করে বলেছেন, এই দলে থাকা অনেকেই চূড়ান্ত স্কোয়াডে থাকবেন, তবে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
এদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন ব্রাডলি বার্কোলা। যার ফলে সুযোগ পেয়েছেন র্যান্ডাল কোলো মুয়ানি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে দেশম বলেন, ‘সে এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছে না, তবে তার সামর্থ্য ও দলের জন্য অবদান বিবেচনায় তাকে সুযোগ দেওয়া হয়েছে।’
আসন্ন বিশ্বকাপে ‘লে ব্লু’ পড়েছে গ্রুপ ‘আই’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল ও নরওয়ে। বাকি একটি দল নির্ধারিত হবে প্লে-অফ থেকে।
ফ্রান্সের পূর্ণাঙ্গ স্কোয়াড
গোলরক্ষক: লুকাস শেভালিয়ের, মাইক মেনিয়ান, ব্রিস সাম্বা
রক্ষণভাগ: লুকাস দিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা
আরও পড়ুন: ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, এন’গোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন তচুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি
আক্রমণভাগ: মাগনেস আকলিওশ, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, মার্কুস থুরাম

৩ সপ্তাহ আগে
৯








Bengali (BD) ·
English (US) ·