বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এছাড়া দেশের সরকারি-বেসরকারি সব অফিসেরও নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এখন থেকে দেশের সব শপিং মল-দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। আর বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে আলোকসজ্জা না করতেও নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান সচিব নাসিমুল গনি।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·