বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় মিলেছে

১ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন: সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ওপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন এবং শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।


জানা যায়, ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আবুল কালাম ওরফে কালুর বাড়ির একটি ঘরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। দীর্ঘ সময় পর ঘটনায় নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।


বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: ১০ ঘণ্টা ধরে পড়ে আছে বোমা বিস্ফোরণে নিহত দুইজনের মরদেহ


আহতরা হলেন: সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘নিহতদের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান আছে।’


অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘ভোর ৫টার দিকে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।’


আরও পড়ুন: হামবোমা বিস্ফোরণে ছিন্ন-ভিন্ন দুই মরদেহ উদ্ধার হলো ১১ ঘণ্টা পর, মামলা করবে পুলিশ


প্রসঙ্গত, ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।


এ ছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন