বেসরকারি চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের

২ দিন আগে
বেসরকারি খাতের প্রিমিয়ার, ন্যাশনাল, আইএফআইসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।


মূলত ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ থাকায় এই কর্মকর্তারা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন বলে জানা গেছে। পর্যবেক্ষক হিসেবে ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের, ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, প্রিমিয়ার ব্যাংকে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির এবং আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামান দায়িত্ব পালন করবেন। 


আরও পড়ুন: ব্যাংকের শাখা-স্থাপনার সর্বোচ্চ ভাড়া বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক


ব্যাংকগুলো সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্তও খেলাপির হার রয়েছে। এর আগে অনিয়ম ও দুর্নীতির কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পরই পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার পর ব্যাংকগুলো পরিচালনা করছেন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেয়া স্বতন্ত্র ও শেয়ারধারী পরিচালকেরা। পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এজন্য চার ব্যাংকে এবার পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক।

]]>
সম্পূর্ণ পড়ুন