আজ বুধবার (১৮ মার্চ) প্রকাশ করা হচ্ছে। এর ফলে প্রায় পৌনে চার লাখ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে গত রোববার (১৫ মার্চ) ফলাফল প্রকাশের তারিখ জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ১৮ মার্চ ২০২৬, বুধবার বেলা ১১টায় বেফাকের নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়, এদারা, বি, দ্বীনি ও ইভোলা বিভাগের অধীন বেফাকভুক্ত মাদরাসাগুলো মাদরাসাভিত্তিক ফলাফল দেখতে ইলহাক নম্বরের পর স্পেস দিয়ে বিজয় কিবোর্ডে সংশ্লিষ্ট বিভাগের নাম (এদারা, বি, দ্বীনি বা ইভোলা) লিখে ফলাফল অনুসন্ধান করতে পারবে।
উল্লেখ্য, বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা গত ১৭ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলে। দেশের ২৪০৭টি মারকাজে অনুষ্ঠিত এ পরীক্ষায় হিফজ ও কিরাআতসহ ৭টি মারহালায় মোট ৩ লাখ ৭৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৫০ হাজার এবং ছাত্রী ২ লাখ ২৩ হাজার ২০৩ জন।
]]>
৩ সপ্তাহ আগে
৯








Bengali (BD) ·
English (US) ·