বৃষ্টিতে গাজীপুরে ঈদযাত্রায় ভোগান্তি

৩ সপ্তাহ আগে
পরিবহন সংকট ও বৃষ্টির কারণে গাজীপুরের দুই মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা পরিণত হয়েছে ভোগান্তিতে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটির পর সড়কে ঘরমুখো মানুষের ঢল নামে। 


এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ১০ কিলোমিটার এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দুর্ভোগ বাড়িয়েছে মুসলধারে বৃষ্টি। 


বিকেল থেকে প্রায় ঘণ্টাখানেকর বৃষ্টিতে নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে জলাবদ্ধতার। বিপাকে পড়েন ট্রাক পিকাপে করে ঘরে ফেরা যাত্রীরা। 

আরও পড়ুন: গাজীপুরের সকল পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: সালাউদ্দিন চৌধুরী

ট্রিপল ও পলিথিন নিয়ে বৃষ্টি থেকে বাচার চেষ্টা করলেও অধিকাংশরাই বৃষ্টি মাথায় নিয়ে ঘরে ফিরতে দেখা যায়।

]]>
সম্পূর্ণ পড়ুন