ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে বিশ্বজিৎ পাত্র (২৮) ঘটান এমন ঘটনা। তার প্রেমিকা পাশের বাড়ির মনোতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈ। গত মঙ্গলবার সকাল থেকে অনশনে বসেন প্রেমিক বিশ্বজিৎ।
বিশ্বজিৎ পাত্র দাবি করেন, ১০ বছর আগে অনুশীলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। পরে প্রেম গড়ায় বিয়েতে। চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন। সেই সুবাদে তার স্ত্রীর লেখাপড়ার জন্য আমি ১৫-২০ লাখ টাকা খরচ করেছেন। কিন্তু সম্প্রতি একটি চাকরিতে যোগদানের পর অনুশীলা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে এই অনশনে।
অন্যদিকে অনুশীলা বাড়ৈ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সঙ্গে বিশ্বজিতের সম্পর্ক ছিল। জোর করে কোর্ট ম্যারেজে স্বাক্ষর নেয়। আমি এক সপ্তাহ আগে তাকে ডিভোর্স দিয়েছি। এখন আর সংসার করার কোনো ইচ্ছা নেই।’
আরও পড়ুন: বিয়ের দাবিতে কোরিয়া প্রবাসীর বাড়িতে রাতভর অনশনে এক সন্তানের মা
এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·