বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ

১ সপ্তাহে আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিসিবির সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ বিসিবি নির্বাচনে এনএসসি মনোনীত পরিচালক হয়েছিলেন ইয়াসির।

 

সকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর একটি মেইল পাঠিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইয়াসির। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

 

এর আগে বিসিবির বর্তমান কমিটি থেকে পদত্যাগ করেছেন আরও দুই পরিচালক- ইশতিয়াক সাদেক এবং আমজাদ হোসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বিসিবি।

 

আরও পড়ুন: শনিবার বিসিবির বোর্ড মিটিং, আলোচনায় থাকবে চলমান স্থবিরতা

 

এদিকে, দায়িত্ব গ্রহণের পর থেকেই চরম বিরোধিতার মধ্য দিয়ে যাচ্ছ বিসিবির বর্তমান কমিটি। অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের পরপরই বিসিবিকে বয়কট করেছিলেন অনেক ক্লাব কাউন্সিলররা। প্রথম বিভাগ লিগেও অংশ নেয়নি ৮টি দল। একই কারণে এবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তার ওপর আবার বিদ্রোহী কাউন্সিলরদের দেওয়া চিঠির ভিত্তিতে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম নিয়ে তদন্ত করছে এনএসসি। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি৷ এবার একের পর এক পরিচালকের পদত্যাগ সেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন