রোববার কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান হাসারাঙ্গা। যদিও চোট নিয়েই বোলিং চালিয়ে যান তিনি। চার ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের রান তাড়ায় বড় বাধা তৈরি করেন এই লেগ স্পিন অলরাউন্ডার। তার সেই পারফরম্যান্সেই ১৬৩ রানের পুঁজি নিয়েও জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
তবে ম্যাচ শেষে অস্বস্তি বাড়লে সোমবার এমআরআই করানো হয় হাসারাঙ্গার। পরীক্ষায় তার বাঁ হ্যামস্ট্রিংয়ে গুরুতর চিড় ধরা পড়ে। স্ক্যান রিপোর্ট যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হলে, পরামর্শ অনুযায়ী তাকে বিশ্বকাপ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ব্যাট টেম্পারিংয়ের অভিযোগ লঙ্কান ক্রিকেটারের
শ্রীলঙ্কা দলের জন্য হাসারাঙ্গার ছিটকে যাওয়া বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ব্যাট ও বল; দুই বিভাগেই দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। বিশেষ করে স্পিননির্ভর আক্রমণে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
হাসারাঙ্গার বদলি হিসেবে লেগ স্পিন অলরাউন্ডার দুসান হেমন্তকে দলে নেয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট।
আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালে স্ত্রী-পরিবারের সঙ্গে থাকার অনুমতি পাননি ভারতের ক্রিকেটাররা
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সামনে এখনো তিনটি ম্যাচ বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের মুখোমুখি হবে তারা। এরপর ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
]]>
৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·