বিশ্বকাপের প্লে-অফ স্থগিত করার অনুরোধ ইরাকের

২ দিন আগে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে ভ্রমণের ক্ষেত্রে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চলতি মাসের শেষ দিকে মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্লে-অফ পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিলেন ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড। এদিকে, প্লে-অফ স্থগিত করার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ইরাক।

আগামী ৩১ মার্চ বলিভিয়া কিংবা সুরিনামের বিপক্ষে খেলার কথা ইরাকের। আর্নল্ডের শঙ্কা, মধ‍্যপ্রাচ‍্যে বিমান চলাচল বন্ধ থাকায় হয়তো খেলোয়াড় ও স্টাফদের সময়মতো মেক্সিকো নিয়ে যেতে পারবেন না তারা।


আর্নল্ড বলেন, 'ইরাকের মানুষ ফুটবল নিয়ে এতোটা আবেগী যে, এটা পাগলামির পর্যায়ে পড়ে। তারা ৪০ বছর ধরে মূল পর্বে খেলছে না, আমার এই চাকরি নেয়ার সম্ভবত সেটাই ছিল মূল কারণ। তবে এই পর্যায়ে যখন বিমানবন্দরগুলো বন্ধ হয়ে আছে, তখন আমরা বিকল্প পথ বের করতে কঠোর পরিশ্রম করছি।'


আরও পড়ুন: মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা, ফিনালিসিমা নিয়ে কোন পথে হাঁটছে উয়েফা 


গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হুট করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণ করার পর থেকে ইরাকের আকাশসীমা বন্ধ রয়েছে। আগামী ২৬ মার্চ মেক্সিকোর মন্তেরেইয়ে আন্তঃমহাদেশীয় প্লে-অফের সেমিফাইনালে মুখোমুখি হবে বলিভিয়া ও সুরিনাম। জয়ী দল এর পাঁচ দিন পর ফাইনালে ইরাকের মুখোমুখি হওয়ার কথা।


এদিকে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফিফাকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার এবং এই সপ্তাহে স্থগিতাদেশের ঘোষণা দেয়ার জন্য লবিং করছে। ইরাক ইতিমধ্যেই ছয় দলের আন্তঃমহাদেশীয় প্লে-অফের দুটি ফাইনালের একটিতে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে তাদের খেলাটি টুর্নামেন্টের শেষ খেলা। 

]]>
সম্পূর্ণ পড়ুন