বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান

১৫ ঘন্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে প্রথমবারের মতো স্বাগতিক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে একটি বহুমাত্রিক (সাদা বলের) সিরিজ আয়জন করতে যাচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ১৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শারজাহতে ১৩, ১৫ ও ১৭ মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ অনুষ্ঠিত হবে।


টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র পাঁচ দিন পর। আর ওয়ানডে সিরিজ শেষ হবে ২৫ মার্চ, যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার ঠিক এক দিন আগে। দুই ফ্র্যাঞ্চাইজি লিগই শুরু হবে ২৬ মার্চ।


দুই দেশের বেশ কয়েকজন খেলোয়াড়, যেমন: দাসুন শানাকা, রশিদ খান,কুশাল পেরেরা এবং নূর আহমেদ–আইপিএল ও পিএসএলের বিভিন্ন দলে যুক্ত রয়েছেন।


আরও পড়ুন: পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই সেমিফাইনালে উঠলে কোন ভেন্যুতে খেলবে


টি-টোয়েন্টিতে এটি হবে দুই দলের মধ্যে মাত্র দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমবার তারা মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।


ওয়ানডেতে এটি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে তারা ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে সিরিজ খেলেছিল।
 

]]>
সম্পূর্ণ পড়ুন