২৯ বছর বয়সি এই কিউই ক্রিকেটার এখন আনুষ্ঠানিকভাবে একজন সার্টিফায়েড পাইলট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে ‘সেসনা ১৭২’ বিমানটি দক্ষতার সঙ্গে চালাতে এবং নিরাপদে অবতরণ করতে দেখা গেছে।
জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বরেই তিনি প্রাইভেট পাইলট লাইসেন্স (পিপিএল) অর্জন করেছেন। বর্তমানে তার লক্ষ্য কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়া। নিজের ইনস্টাগ্রাম পোস্টে অকল্যান্ড শহরের আকাশে উড়ার অভিজ্ঞতা শেয়ার করে ফিলিপস একে তার ‘বিশাল প্যাশন’ বলে উল্লেখ করেছেন। এমনকি ক্রিকেটের পর এভিয়েশনকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: যুদ্ধের প্রভাবে ডিউকস বলের সংকট, অর্ধেক সরবরাহ নিয়েই মৌসুম শুরু করছে ইংল্যান্ড
পাইলট হওয়ার স্বপ্ন পূরণে সম্প্রতি নিউজিল্যান্ডের আর্ডমোর ফ্লাইং স্কুলে সময় কাটিয়েছেন এই অলরাউন্ডার। সেখানে তিনি প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ‘এ৩২০’ সিমুলেটর চালানোর অভিজ্ঞতা নেন। পুরো অভিজ্ঞতাকে তিনি 'অসাধারণ' বলে বর্ণনা করেছেন।
এদিকে ক্রিকেটে ফিলিপস ছিলেন নিউজিল্যান্ড জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের ম্যাচেও তিনি খেলেছিলেন।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে ভক্তদের জন্য সুখবর, আসন্ন আইপিএল গুজরাট টাইটানসে হয়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার।

৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·