আইসিসি এবারের আসরে বিজয়ীদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার বরাদ্দ রেখেছে। আইসিসি আগেই ঘোষণা দিয়েছিল যে, এবারের বিশ্বকাপের জন্য মোট প্রাইজমানি রাখা হয়েছে ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৬৪ কোটি টাকার বেশি। গত আসরের তুলনায় এবার পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে ২০ শতাংশ।
ফাইনালে জিতে ভারত সেখান থেকে বড় অংকের অর্থ পাচ্ছে। কারণ, এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি রাখা হয়েছে ৩০ লাখ মার্কিন ডলার। যার অর্থ হচ্ছে, শিরোপা জিতে ভারত পেয়েছে প্রায় ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। অন্যদিকে, শিরোপা হাতছাড়া করা রানার্সআপ দলও খালি হাতে ফিরবে না। তাদের জন্য প্রাইজমানি রাখা হয়েছে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।
আরও পড়ুন: ভারত ক্রিকেটটাকে নষ্ট করে ফেলেছে: শোয়েব আখতার
এছাড়া টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ে বিদায় নেয়া দলগুলোর জন্যও রয়েছে নির্দিষ্ট প্রাইজমানি। সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৭ লাখ ৯০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৯ কোটি টাকার বেশি।
অন্যদিকে, টুর্নামেন্টের প্রথম পর্ব বা গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও পাবে প্রায় ৩ কোটি টাকা করে।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·