বিদ্যুৎ-জ্বালানিসহ সবধরনের খরচে আমাদের সাশ্রয়ী হতে হবে: ডা. রফিক

২ দিন আগে
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ-জ্বালানিসহ সবধরনের খরচে আমাদের সাশ্রয়ী হতে হবে।

সোমবার (৯ মার্চ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ সময় রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার ভিত তৈরি করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতা রক্ষা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় আজ দেশে হৃদপিণ্ডের জটিল সব চিকিৎসা সম্ভব হচ্ছে দেশে, এরকম অনেক উদাহরণ তৈরি করে গিয়েছেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া।


ছাত্রদল মেধাবীদের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিকেলের ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে সাথে তারা একাডেমিকভাবেও সফল হয়েছে।’


তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানিসহ যেকোনো খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন, আমাদেরকে সেই আহ্বানে সাড়া দিয়ে সাশ্রয়ী হতে হবে।’

 

আরও পড়ুন: জেলা-উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. রফিক

 

বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডা. ইমরান হাফিজ, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মেডিকেল ও বিভিন্ন মেডিকেলের বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন