শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক খাতের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জানতে চান ভারতীয় সাংবাদিক অশোক রাজ। জবাবে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি ঠিক করবে বিএনপি।’
ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার প্রক্রিয়া নিয়ে জানতে চান যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্টের সাংবাদিক আলিশা রহমান সরকার। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা এগিয়ে নেয়া হবে কি না, সেই প্রশ্নও তিনি করেন।
এসব প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, কোনো নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে নয়।’
আরও পড়ুন: নির্বাচনে সফলতার মূলমন্ত্র জানালেন তারেক রহমান
পাকিস্তানের জিও নিউজের সাংবাদিক এজাজ সাইদের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘সার্ক গঠনের উদ্যোগ বাংলাদেশের ছিল। সরকার সার্ককে সক্রিয় করতে চায়। সরকার গঠনের পর এ বিষয়ে আলোচনা করা হবে।’
এছাড়া শেখ হাসিনার বিচারের বিষয়ে তার প্রশ্নে জবাবে তারেক রহমান বলেন, ‘এটা আইনি ব্যবস্থার ওপর নির্ভর করবে।’
বিএনপির মূল চ্যালেঞ্জ বিষয়ে জানতে চান কাতারভিত্তিক আল–জাজিরার একজন সাংবাদিক। বিএনপির চেয়ারম্যান বলেন,
সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। দেশের অর্থনীতিকে ঠিক করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বিগত সরকার প্রায় সব প্রতিষ্ঠানকে রাজনৈতিকীকরণ করেছে। সেজন্য সুশাসন নিশ্চিত করতে হবে।
চীনের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করব। বাংলাদেশের স্বার্থের পক্ষে না হলে আমরা সেদিকে যাব না।’
আরও পড়ুন: তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিষয়ে তার প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এটা দেশের অর্থনীতির জন্য সহায়ক হলে তখন সিদ্ধান্ত নেয়া হবে।’
তরুণদের গুরুত্ব দেয়ার বিষয়ে একজন বিদেশি সাংবাদিক জানতে চাইলে তারেক রহমান বলেন,
আমরা অবশ্যই তরুণদের কথা শুনব। কিন্তু সমাজে আরও অনেকে রয়েছেন। সবার কথা ভাবতে হবে। আমাদের ইশতেহারেও আমরা সবার কথা বলেছি।
ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসের সাংবাদিক ভেঙে পড়া অর্থনীতিকে চাঙা করতে বিএনপির পরিকল্পনা জানতে চান। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আরও বেশি ব্যবসা নিয়ে আসা হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি করা হবে।’
]]>
১ মাস আগে
৭







Bengali (BD) ·
English (US) ·