বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি আপ্রাণ চেষ্টা করছি তথ্য মন্ত্রণালয়কে সময়োপযোগী করে গড়ে তুলতে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কাজ শুরু করেছি। বিটিভি ও বাংলাদেশ বেতারকে আধুনিক ও যুগোপযোগী করতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের সময় আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। বিটিভি ও বাংলাদেশ বেতারকে কীভাবে আরও কার্যকর ও আস্থার জায়গায় নেওয়া যায় এবং সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কতটা স্বায়ত্তশাসন দেওয়া সম্ভব সেই বিষয়গুলো নিয়েও কাজ চলছে।’
আরও পড়ুন: ভোলায় ঈদযাত্রায় চরম ভোগান্তি, পরিবহনের অভাবে ঘাটে আটকা হাজারো মানুষ
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু প্রমুখ।
এছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকার ও সদস্য বিএম বেলাল।

৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·