দগ্ধ দুইজনকে রাজধানির জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় ভাড়াটের ঝুটের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭ টার সময় ভবনটির নীচ তলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং সামান্য আগুন ধরে যায়। এসময় নীচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধ্বসে পড়ে। এতে আগুনে দগ্ধ হন ঝুট ব্যবসায়ী শিপন ও তার কর্মচারী লিটন। আহত হন বাড়ির ভাড়াটিয়া ছগির।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠে। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায় এবং দগ্ধ ও আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে দগ্ধ শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে রাজধানির জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।
বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশাপাশের আরও চারটি বাড়ি ক্ষতগ্রস্থ হয়। ভবনগুলোর জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বিস্ফোরণে তিনজন আহত হয়েছে বলে শুনেছি।
আরও পড়ুন: ৬০ দিনেই পাল্টে যাবে নারায়ণগঞ্জ, প্রশাসকের চেয়ারে বসেই চ্যালেঞ্জ সাখাওয়াতের
স্থানীয় সূত্রে জানা গেছে, দগ্ধদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। তাদের মধ্যে দগ্ধ শিপনের শরীরের ১৫ শতাংশ পুঁড়ে গেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
]]>
৬ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·