মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় উপজেলার জয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিএনপি যা বলে, তা করে। আমরা নির্বাচনের আগে আপনাদের বলেছিলাম, আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের সাথে থাকব। আপনারা কথা রেখেছেন। সরকারের বয়স ২২ দিনের মধ্যেই আপনাদের হাতে কার্ডসহ টাকা পৌঁছে গেছে। আপনারা জানেন, এরই মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।’
ফ্যামিলি কার্ড ও সহায়তার টাকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রান্তিক পর্যায়ের নারীরা। অনুষ্ঠানে কার্ড পাওয়া আলদাদপুর গ্রামের চন্দনা রানী, আলদাদপুর মাছুয়াপাড়া গ্রামের শেফালী রানী এবং শাহবাজপুর গ্রামের রাহেলা বেগম নিজেদের অনুভূতি প্রকাশ করে জানান, কার্ড পেয়ে তারা অত্যন্ত খুশি। এরই মধ্যে তাদের ব্যাংক হিসাবে টাকাও চলে এসেছে। এই টাকা তারা সংসারের উন্নয়নমূলক কাজে ব্যবহার করবেন বলে জানান।
আরও পড়ুন: ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। তিনি জানান, উপজেলা যাচাই-বাছাই কমিটি ৫০৪ জনকে উপকারভোগী হিসেবে নির্বাচন করেছে। এর মধ্যে ৪৪৯ জন এরই মধ্যে টাকা পেয়ে গেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, সমাজসেবা অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুদা ইয়াসমিন, দিনাজপুর সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন এবং নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।
]]>
১ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·