বিএনপি ক্ষমতার না, আদর্শের রাজনীতি করে: ড. মঈন খান

৪ সপ্তাহ আগে
আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা আদর্শের রাজনীতি করি। আওয়ামী লীগের মত সুযোগ সুবিধার রাজনীতি বিএনপি করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এলাকার ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।


তিনি বলেন, ‘ধানের শীষকে বিজয়ী করলে দেশ উন্নতি ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বিএনপি দেশবাসীর সেবা করবে।’


তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা ১২ ফেব্রুয়ারি একদিন কষ্ট করে ধানের শীষে ভোট দিয়ে আদর্শিক রাজনৈতিক দল বিএনপিকে বিজয়ী করবেন, আমরা আগামী ৫ বছর আপনাদের সেবা করব।’


আরও পড়ুন: দেশে খাদ্য সমস্যা থেকে প্রথম উত্তরণ ঘটিয়েছিলেন আবদুল মোমেন: মঈন খান


ড. আব্দুল মঈন খান আরও বলেন, ‘নরসিংদী তথা নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় বিগত সময়ে ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর লুটেপুটে খেয়েছে।’


তিনি বলেন, আমরা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। যদি দেশের মানুষ ভোট দেয় আর বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। সব অন্যায়, অত্যাচার, অসৎ কর্ম ও দুর্নীতি দূর করতে চাই বলে জানান ড. আব্দুল মঈন খান।


আরও পড়ুন: বেগম জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি: ড. মঈন খান


এর আগে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।


উঠান বৈঠক ও গণসংযোগকালে উপজেলা বিএনপির সভাপতি আ. সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন