বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিল শিশু রায়হান, প্রাণ গেল অটোরিকশা চাপায়

১ সপ্তাহে আগে
নেত্রকোনায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা রায়হান নামের ৭ বছর বয়সী শিশু নিহত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলার পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

 

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানায়, উপজেলার পূর্বধলা থেকে জারিয়া যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা রায়হানকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: লোহাগাড়ায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে স্কুলছাত্র নিহত

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন