বাবা হলেন রশিদ খান

১ সপ্তাহে আগে
পুত্র সন্তানের বাবা হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমথর্কদের খবরটি তিনিই জানিয়েছেন।

রশিদ পুত্র সন্তানের নাম রেখেছেন আসলান। শনিবার (১৮ এপ্রিল) রশিদের শেয়ার করা ছবিতে দেখা যায়, এতে লেখা রয়েছে, ‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’ রশিদ লিখেছেন, ‘আমার ছোট্ট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।’


রশিদ বিয়ে করেছিলেন ২০২৪ সালের অক্টোবরে। তার সঙ্গে বিয়ে করেন তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানও। আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে শুভ কাজ সারেন তারা। তবে তাদের স্ত্রীদের নাম বা পরিচয় জানা যায়নি।


আরও পড়ুন: আইপিএল বাদ দিয়ে পিএসএল খেলার কারণ জানালেন মঈন


রশিদ ও তার তিন ভাই ট্রেডিশনাল পাঠান সুট পরে বিয়ে করেন। বিয়ের ছবি ও ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা তৈরি করেছিল। রশিদের বিয়ের অনুষ্ঠানে আফগান ক্রিকেট বোর্ডের কর্তা, ক্রিকেটাররা ছাড়াও একাধিক সেলিব্রিটি উপস্থিত ছিলেন।


স্ত্রী সন্তানসম্ভবা হলেও রশিদ পেশাদার ক্রিকেট থেকে সরে দাঁড়াননি। এই মুহূর্তে তিনি আইপিএলে গুজরাট টাইটান্সের স্কোয়াডে রয়েছেন। গতকাল ফ্র্যাঞ্চাইজিটির সবশেষ ম্যাচে খেলেছেনও। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচে ৪৪ রান দিয়ে এক উইকেট পান। এই আসরের পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট। রশিদ ওভার প্রতি খরচ করেছেন ৭.৭০ রান।

]]>
সম্পূর্ণ পড়ুন