নিহত সোহা সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের সাইফুল ইসলামের মেয়ে। সাইফুল ফেনীর সেন্ট্রাল হাইস্কুলের প্রভাতী শাখার সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম তার স্ত্রী সুমি ও একমাত্র কন্যা সোহাকে নিয়ে সোনাগাজী থেকে মোটরসাইকেলে মুহুরী প্রজেক্টে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে সোনাপুর এলাকায় পৌঁছালে সড়কের স্পিড ব্রেকারের কারণে দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: নোয়াখালীতে পিকআপের ধাক্কায় ছেলে নিহত, আহত বাবা-মা
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোহাকে মৃত ঘোষণা করেন। সাইফুল ও তার স্ত্রী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা আহত হয়েছে। আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·