মোজতবা খামেনির বাবা আলি খামেনি জীবনের শেষ দিন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। তিনি এই যুদ্ধে প্রাণ দেয়া পরিবারের প্রথম সদস্য। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনির মা মনসুরেহ খোজাস্তে বাঘেরজাদেহও স্বামীর সঙ্গে একই হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং কয়েকদিন পর হাসপাতালে মারা গেছেন।
সুতরাং, যুদ্ধে এখন পর্যন্ত অন্তত চারজন আপনজন হারিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা।
কিছু সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, মোজতবা খামেনির আরও চারজন ঘনিষ্ঠ আত্মীয় মারা গেছেন এই যুদ্ধে। তবে সংবাদমাধ্যমটি এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন সুপ্রিম লিডার তার বোন, এক ভাগ্নে, এক ভাগ্নি এবং এক ভগ্নিপতিকে হারিয়েছেন।
ফলে তার পরিবারের মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। তবে বিমান হামলায় নিহতদের নাম নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। আলি খামেনির চার ছেলে ও দুই মেয়ে ছিলেন। তার নিহত নাতি-নাতনিরা খামেনির ছয় সন্তানের যেকোনো একজনের পরিবারের হতে পারে।
ইরানের ৮৮ সদস্যের একটি আলেম গোষ্ঠী (ক্লারিক বডি) ভোট দিয়ে তাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করেছে। তবে ভোটের ব্যবধান প্রকাশ করা হয়নি। মোজতবা খামেনি বছরের পর বছর ধরে রেভোলিউশনারি গার্ডসের কমান্ড কাঠামো এবং সমান্তরাল ব্যবসায়িক নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন।
আরও পড়ুন: কে এই মোজতবা খামেনি?
মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণকে স্বাগত জানিয়েছে চীন এবং রাশিয়া। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতা নির্বাচন নিয়ে ভিন্ন কিছু ভাবছিলেন। ট্রাম্প রোববার এবিসি নিউজকে বলেন, "যদি সে আমাদের কাছ থেকে অনুমোদন না পায়, তবে সে খুব বেশিদিন টিকবে না।" সোমবার ট্রাম্প টাইমস অফ ইসরাইলকে বলেন, "দেখা যাক কী হয়।"
ইসরাইল এই ঘোষণার আগেই হুমকি দিয়েছিল যে, যাকে নির্বাচিত করা হবে তাকেই তারা আক্রমণ করবে। তবে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পর তারা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সুপ্রিম লিডার হিসেবে মোজতবা এখন ইরানি শাসনের প্রতিটি অঙ্গের ওপর চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এই পদটি মোটেও আলঙ্কারিক নয়।
ক্ষমতা হস্তান্তরের সময়েও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যায়নি। ইসরাইলি সামরিক বাহিনী সোমবার মধ্য ইরানে নতুন করে হামলা চালিয়েছে এবং বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে আঘাত করেছে। মানবিক ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ১,৩৩২ জনে পৌঁছেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে, চিকিৎসাধীন অবস্থায় তাদের সপ্তম সেনার মৃত্যু হয়েছে।
সূত্র: এনডিটিভি
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·