সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত অলিউল্লাহ গোপালদারিকেল গ্রামের বাবুল মিয়ার ছেলে, আর রুবি আক্তার একই গ্রামের রাসেল মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল অলিউল্লাহ ও রুবি। একপর্যায়ে বাড়ির পাশে ঘর নির্মাণের জন্য মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া একটি গর্তে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই গর্তে জমে থাকা পানিতে তাদের ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

৩ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·