বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকতার হোসেন উপজেলার আকানগর গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-৯ এর সিলেট অফিসের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত মাহমুদা বেগমের স্বামী ও ছেলে মালয়েশিয়া প্রবাসী। মাহমুদা বেগম তার ১ মেয়েকে নিয়ে দেশে বসবাস করতেন। মাহমুদা বেগমের সাথে তার ভাই আকতার হোসেনের টাকা পয়সা সহ বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল।
গত ১৭ মার্চ গভীর রাতে আসামি আকতার হোসেন তার সহযোগীদের নিয়ে মাহমুদা বেগমের বাড়িতে যায় ও টাকা পয়সা নিয়ে মাহমুদা বেগমের সঙ্গে ঝগড়া করে ও তাকে হত্যার হুমকি দেয়।
পরে গত ২০ মার্চ রাতে আকতার হোসেন তার সহযোগীদের নিয়ে মাহমুদা বেগমের বাড়িতে গিয়ে মাহমুদা বেগমকে ঘর থেকে বের করে গোয়াল ঘরে নিয়ে বাঁশের খুঁটির সঙ্গে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়। গত ২১ ফেব্রুয়ারি ঈদ-উল ফিতরের দিন সকালে নিহতের বাবা নাছির উদ্দিন মাহমুদা বেগমের বাড়িতে গিয়ে দেখেন গোয়াল ঘরের বাঁশের খুঁটির সঙ্গে হাত পা বাঁধা মাহমুদা বেগমের লাশ পড়ে আছে।
এ ঘটনায় নিহতের বাবা নাছির উদ্দিন বাদি হয়ে গত ২২ মার্চ বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৪।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাওয়া মর্টারশেলটি করা হলো নিস্ক্রিয়
এ ঘটনার পরই আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে আকতার হোসেনকে গ্রেফতার করে ও পরে আসামিকে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করেন।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·