সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ আহ্বান জানায় সংগঠনটি।
আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। এতে ফিকির সভাপতি রুপালী হক চৌধুরীসহ সংগঠনটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আমানতকারীদের অপরাধ নেই, অপরাধ ব্যাংক লুটেরাদের: গভর্নর
এ সময় ফিকির প্রেসিডেন্ট আয়কর, ভ্যাট ও শুল্ক একীভূত করে একটি ডিজিটাল কর ব্যবস্থা গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি ব্যক্তি শ্রেণির করমুক্ত সীমা বাড়ানো এবং আয়ের ধাপ অনুযায়ী কর হার নির্ধারণের দাবি জানান তিনি।
এ ছাড়া করের আওতা বাড়াতে অ-ফাইলারদের কর দেয়ার আওতায় আনা, সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় কর ব্যবস্থা চালু, কার্যকর কর হার কমানো এবং আমদানি শুল্ক নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·