শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ইউএনও পাম্প মালিকদের তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার কঠোর নির্দেশ দেন। তিনি পাম্প মালিকদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ক্রয় রসিদ নিশ্চিত করতে হবে।
উপস্থিত সাংবাদিকদের ইউএনও ভূপালি সরকার বলেন, ‘আসলে আমাদের সরকারের নজরে এসেছে যে বিভিন্ন জায়গায় অবৈধভাবে তেল মজুত বা সরবরাহ করে একটি কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সে কারণে সরকারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে কী পরিমাণ তেল ফিলিং স্টেশন থেকে সরবরাহ করতে পারবে এবং ক্রয় রশিদ সরবরাহ করতে হবে অবশ্যই।’
আরও পড়ুন: নানা কর্মসূচিতে উদীচী হামলায় শহীদদের স্মরণ
তিনি আরও জানান, বাংলাদেশে তেলের কোনো প্রকৃত সংকট নেই। সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত না করার আহ্বান জানান তিনি।
সরকারি নির্দেশনা মোতাবেক তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো অভিযোগের ভিত্তিতে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। অভিযানে তার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

৫ দিন আগে
৪







Bengali (BD) ·
English (US) ·