ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। গত বছর সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা, তবে তার আগে টানা চারটি সিরিজ হেরেছে তারা। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাজেভাবে বাদ পড়ার পর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে লিটন-তাসকিনরা। সবশেষ ১০টি ওয়ানডে সিরিজে মাত্র তিনটি জিতেছে বাংলাদেশ, বাকি সাতটিতেই হেরেছে।
তবে ঘরের মাঠে বাংলাদেশকে সমীহ না করে কোনো উপায় নেই। টাইগারদের শক্তিমত্তার কথা উল্লেখ করে শাহিন আফ্রিদি বলেন, ‘যে-কোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
আরও পড়ুন: বিশ্বকাপ জেতার একদিন না যেতেই শাস্তি পেলেন ভারতীয় পেসার
এই সিরিজে পাকিস্তান দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৬ ক্রিকেটার। তবে জায়গা হয়নি অভিজ্ঞ বাবর আজমের। এ ব্যাপারে আফ্রিদি বলেন, ‘এই সিরিজের জন্য কাউকে বাদ দেয়া হয়নি। আমরা শুধু আমাদের তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চেয়েছি, তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগ দিতে চাই। আমি মনে করি যখন সময় আসবে তারা তাদের ভূমিকা এবং ভবিষ্যতে বিশ্বকাপের জন্য কী পরিকল্পনা আছে তা জানবে। আমাদের শুধু বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে হবে এবং তরুণদের জন্য এটি তাদের দক্ষতা দেখানোর একটি সুযোগ।’
নতুন ক্রিকেটারদের অভিজ্ঞতা নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। শাহিবজাদা এখানে খেলেছে, হাসিবুল্লাহ খেলেছে। গত বছরও বেশ কয়েকজন খেলোয়াড় এখানে খেলেছে। আমার মনে হয় তাদের জন্য মানিয়ে নেয়া সহজ হবে কারণ তারাই এই মাঠে এবং পিচে খেলেছে, কন্ডিশন সম্পর্কে জানে। আশা করি তারা তাদের সেরা ক্রিকেট খেলবে।’
আরও পড়ুন: নিজেকে নিয়ে কখনো ভাবিনি, দলের প্রয়োজনে ভালো খেলতে চাই: মিরাজ
এদিকে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন মোস্তাফিজুর রহমান। মিরপুরের উইকেট তার বেশ চেনা, এখানে বেশ ভয়ংকর হয়ে উঠতে পারেন মোস্তাফিজ। তবে তাকে নিয়ে খুব বেশি চিন্তিত নন শাহীন আফ্রিদি। ‘আমি মনে করি ব্যাটাররা মোস্তাফিজকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।’
একাদশে তরুণদের সুযোগ দেওয়া নিয়ে আফ্রিদি বলেন, ‘এক ম্যাচে তো আর ১৫ জন খেলতে পারে না। আমি খুশি হতাম যদি ১৫ জনই খেলতে পারত। তবে দলের প্রয়োজন এবং পিচের কন্ডিশন অনুযায়ী সেরা ১১ জন মাঠে নামবে।’
]]>
১ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·