রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার (৯ মার্চ) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সালের ১২ নম্বর অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্তানুযায়ী, উপাচার্য হিসেবে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে আগামী চার বছর। তিনি তার বর্তমান পদের সমমর্যাদার বেতন-ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি নিয়োগ
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়োগের অনুলিপি এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সব দফতরে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দেশের একজন খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ এবং চিকিৎসাক্ষেত্রে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·