বিসিবি সূত্র জানিয়েছে, রোজা রেখে যারা গ্যালারিতে বসে দীর্ঘ সময় খেলা দেখবেন, তাদের সুবিধার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামের বিভিন্ন নির্দিষ্ট স্থানে পানির পয়েন্ট স্থাপন করা হবে, যাতে দর্শকরা সহজেই বিনামূল্যে পানির সুবিধা নিতে পারেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দোহায় আইসিসির বোর্ড সভা বাতিল
বুধবার (১১ মার্চ) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
রমজান চলাকালীন সময়ে অনুষ্ঠিত হওয়ায় বিকেলের দিকে ইফতারের আগ পর্যন্ত মাঠে উপস্থিত দর্শকদের জন্য এই পানির ব্যবস্থা বাড়তি স্বস্তি এনে দেবে বলে মনে করছে বিসিবি।
আরও পড়ুন: পিএসএলের সূচি ঘোষণা, মোস্তাফিজ-রিশাদ ও নাহিদদের ম্যাচ কবে কখন
শুধু পানির ব্যবস্থা নয়, দর্শকদের মাঠে টানতে টিকিটের দামও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, আর সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ২০০০ টাকা।
]]>
২ সপ্তাহ আগে
৫





Bengali (BD) ·
English (US) ·