বরিশালে অবৈধ জালসহ ১৪ জেলে আটক

২ দিন আগে
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার সরঞ্জামসহ ১৪ জন জেলেকে আটক করেছে মৎস্য অধিদফতর। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৯ মার্চ) সকালে মেঘনা নদীতে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

 

মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানের সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম হিসেবে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই ও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

 

আটক জেলেরা হলেন: শাহাবুদ্দিন (৪৫), মিরাজ হোসেন (২৩), ইব্রাহীম (২৪), রাসেল (৩৫), সুলাইমান (২৫), সাইদুল ইসলাম (৩০), আরিফ (৩২), জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), নূর ইসলাম রাঢ়ী (৩৩), শাহ-আলম (৪৩), আনিচ (৩৭), আমিন (৩০) ও সাকিল মাঝি (৩০)।

 

আরও পড়ুন: সঠিক সময়ে অফিসে না আসায় বরিশালে দুই চিকিৎসককে শোকজ

 

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আটকের পর ওই জেলেদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়। জেলেদের মধ্যে ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ‘জব্দ করা মাছ ধরার সরঞ্জাম, পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই ও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন