বরগুনায় ছাত্রলীগ নেতা সবুজ মোল্লা গ্রেফতার

১ মাস আগে
ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।  রাত সাড়ে ৯ টার দিকে বরগুনা পৌরসভার পিটিআই নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি। 

 

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পিটিআই নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাকে ধরা হয়। বরগুনা থানায় দায়েরকৃত একাধিক মামলায় তিনি এজাহার ভুক্ত আসামি। 

 

আরও পড়ুন: সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন আ. লীগের তিন নেতা

 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, সবুজ মোল্লাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন