বগুড়ার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রশিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী খাবারের আয়োজন করা হয়। ঢাকা পর্যটন মোটেল থেকে বাবুর্চি লিয়াকত আলী ও তার টিমকে রান্নার জন্য আনা হয়।
দুপুরের খাবারের মেন্যুতে ছিল নাজিরশাল চালের ভাত, পাবদা ও শিং মাছের দোপেঁয়াজা, পাতাসি মাছের চচ্চড়ি, গরুর ভুনা, দেশি মুরগি, মসুর ডাল এবং শসা ও টমেটোর সালাদ। এর সঙ্গে বিশেষ সংযোজন হিসেবে যুক্ত হয় বগুড়ার স্থানীয় বিখ্যাত খাবার। প্রধানমন্ত্রী গরুর মাংস দিয়ে আলুঘাটি এবং বগুড়ার বিখ্যাত সাদা ও মিষ্টি দই খান।
আরও পড়ুন: শুধু বগুড়ার না, দেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
এর আগে গাবতলীর বাগবাড়ীতে কর্মসূচি শেষে নিজের পৈতৃক বাড়িতে বসে হালকা নাশতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ বাড়িতে তিনি প্রায় ২৫ মিনিট অবস্থান করে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর তিনি নিজের বাড়িতে যান।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিয়ের পর এ নিয়ে তিনি মোট তিনবার শ্বশুরবাড়িতে গেলেন। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও বাগবাড়ী এলাকার বাসিন্দা ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল জানান, ডা. জুবাইদা রহমান এর আগে আরও দুবার এ বাড়িতে এসেছিলেন।
]]>
১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·