শিল্পোন্নত দেশ ইতালিতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রতি বছরই এই প্রবাসীদের বড় একটি অংশ নাড়ির টানে দেশে ছুটি কাটাতে যান। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে এবারও অনেকে দেশে ফেরার সব প্রস্তুতি নিয়েছিলেন।
কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে বেশ কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
ইতালি থেকে বাংলাদেশে যাতায়াতের জন্য বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ আছে। কিছু সংস্থা সীমিত পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন ভেনিস, রোম, মিলান ও নেপলসসহ ইতালির প্রধান বিমানবন্দরগুলোতে মধ্যপ্রাচ্যে ট্রানজিট নেয়া প্রবাসী বাংলাদেশি যাত্রীরা।
মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দ্রুত শান্ত হবে বলেই প্রত্যাশা দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার ইতালি প্রবাসী বাংলাদেশির।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·