চলতি মাসের ২৬ তারিখ ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে খেলবে ব্রাজিল, আর ৩১ তারিখ মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচে অ্যালিসন না থাকায় তার জায়গায় গোলরক্ষক হুগো সোসাকে দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ম্যাগুয়ের
চলতি মৌসুমে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার একাধিকবার ফিটনেস সমস্যার মুখে পড়েছেন, যা দলের জন্য বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ গত ১০ মার্চ পেশির চোটের কারণে গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামতে পারেননি তিনি।
গুরুত্বপূর্ণ সেই ম্যাচে অ্যালিসনের অনুপস্থিতিতে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। তবে পরে ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-০ গোলের জয় তুলে নিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করে অলরেডরা।
আরও পড়ুন: ফিফার পোস্টে ‘ঈদের আমেজ’, হামজা-শমিতদের ছবিতে শুভেচ্ছা
এর আগেও মৌসুমের শুরু থেকেই চোট-সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন ব্রাজিলের অভিজ্ঞ এই গোলরক্ষক। বিশেষ করে গত অক্টোবর ও নভেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যায়নি।
একই ধরনের চোট গত তিন মৌসুম ধরেই তাকে ভোগাচ্ছে, যার ফলে তিনি প্রায় ৫০টির মতো ম্যাচ মিস করেছেন। ফলে নিয়মিত পারফরম্যান্সে ছন্দ বজায় রাখা এবং দলে ধারাবাহিক উপস্থিতি নিশ্চিত করা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·