সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে লালবাগ থানাধীন আজিমপুরের ছাপড়া মসজিদ কাশমেরিটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ফুপাতো ভাই আলমগীর হোসেন জানান, এনায়েতের বাড়ি ফেনির সোনাগাজী উপজেলায়। তিনি আজিমপুরে একটি বাসায় অন্তঃসত্ত্বা স্ত্রী লুবনাকে নিয়ে ভাড়া থাকতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।
তিনি আরও জানান, কয়েকদিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছেন। সোমবার সন্ধ্যায় ফোনে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর এনায়েত ফোন কেটে দিলে স্ত্রী লুবনা পাশের বাসার এক ভাড়াটিয়াকে ফোন করে তাদের বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন।
পরে ওই ভাড়াটিয়া বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। বিষয়টি স্বজনদের জানালে তারা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন দেখা যায়, নিজের কক্ষে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন এনায়েত। পরে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: চিরকুটে ‘আই লাভ ইউ হারুন’ লিখে ফেসবুক লাইভে প্রাণ দিলেন তরুণী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
একটু নজর দিন
আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।
আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।
এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·