পোস্টটিতে বাংলা ভাষায় লেখা হয়েছে— ‘ঈদের আমেজ, ঈদ মোবারক।’ সঙ্গে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের পতাকার ইমোজি, যা দেশের ফুটবলভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।
ফিফার অফিসিয়াল পেজ থেকে নেয়া পোস্টের স্ক্রিনশট। ছবিতে দেখা যায়, লাল জার্সি পরিহিত বাংলাদেশের দুই ফুটবলার হামজা ও শমিত উচ্ছ্বাসে উদ্যাপন করছেন—যেন কোনো গোল বা গুরুত্বপূর্ণ মুহূর্তের পরের দৃশ্য। তাদের আবেগঘন উদ্যাপন ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
পোস্টটি প্রকাশের পরপরই বাংলাদেশি সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কমেন্টে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
আরও পড়ুন: সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো
বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান এখনও খুব উঁচুতে না থাকলেও, ফিফার এমন উদ্যোগ দেশের ফুটবলপ্রেমীদের জন্য উৎসাহব্যঞ্জক। বিশেষ করে প্রবাসী বা দ্বৈত নাগরিকত্বধারী খেলোয়াড়দের অংশগ্রহণ ও পরিচিতি বাড়ার প্রেক্ষাপটে এই ধরনের পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
ঈদের মতো বৈশ্বিক মুসলিম উৎসবকে কেন্দ্র করে ফিফার এই পোস্ট কেবল শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ফুটবলের মাধ্যমে সংস্কৃতি ও বৈচিত্র্যকে একত্র করার বার্তাও বহন করে।
আরও পড়ুন: ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা
বাংলাদেশি ফুটবলারদের উপস্থিতি সেই বার্তাকে আরও অর্থবহ করেছে। যা ভবিষ্যতে দেশের ফুটবলের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে ভূমিকা রাখতে পারে।
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·