রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ডাগআউটে ছিলেন গার্দিওলা, যা ছিল তার চ্যাম্পিয়ন্স লিগে ১৯১তম ম্যাচ। এর আগে প্রথম লেগে ১৯০ ম্যাচ খেলে ফার্গুসনের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। তবে সেই ম্যাচে ৩-০ গোলের পরাজয় বরণ করে নেয় তার দল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগেও ২-১ ব্যবধানে হারতে হয় সিটিকে।
এই তালিকার শীর্ষে রয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি, যার ডাগআউটে থাকার ম্যাচ সংখ্যা ২১৮। অন্যদিকে, ১৭৮ ম্যাচ নিয়ে চতুর্থ স্থানে আছেন আর্সেন ভেঙ্গার এবং ১৫৪ ম্যাচে পঞ্চম স্থানে রয়েছেন হোসে মরিনহো।
আরও পড়ুন: ভিনিসিউসের জোড়া গোলে সিটির বিদায়, কোয়ার্টার ফাইনালে রিয়াল
দীর্ঘ এই যাত্রায় গার্দিওলা তিনবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার হয়ে এবং ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রফি জেতেন তিনি। তিনটি শিরোপা নিয়ে তিনি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্যের অধিকারী কোচদের একজন। চারটি শিরোপা জিতে এখানেও শীর্ষে আছেন আনচেলত্তি।
সব মিলিয়ে, চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে গার্দিওলার এই অর্জন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচদের কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল।

৩ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·