প্রয়োজনে জান দেব, তবুও জুলাইকে হারতে দেব না: জামায়াত আমির

৬ দিন আগে
জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ১১ দলীয় ঐক্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিস আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন।

 

সাবেক দুই উপদেষ্টার কর্মকাণ্ড প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই। প্রয়োজনে জান দেব, তবুও জুলাইকে হারতে দেব না। কোনো অপরাধ করে কেউ ছাড় পাবে না।

 

আরও পড়ুন: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার

 

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না।

 

আরও পড়ুন: চিকিৎসকদের দায়বদ্ধতা নিয়ে সেবা দানের আহ্বান জামায়াত আমিরের

 

এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাইয়ের চেতনাবিরোধী সরকারের যেকোনো কর্মকাণ্ডকে রুখে দেবে ১১ দলীয় ঐক্য জোট।

]]>
সম্পূর্ণ পড়ুন